ঢাকা | বঙ্গাব্দ

মিথ্যা মামলা অবসান ও নিঃশর্ত মুক্তিতে আনন্দ মিছিল, জুলাই স্তম্ভে আলোচনা সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
মিথ্যা মামলা অবসান ও নিঃশর্ত মুক্তিতে আনন্দ মিছিল, জুলাই স্তম্ভে আলোচনা সভা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ বদরুজ্জামান বিপ্লব
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সংগঠক মোঃ শাহাজালাল হোসেন সৌরভ-এর বিরুদ্ধে ছাত্রলীগের ট্যাগ দিয়ে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা অবশেষে প্রত্যাহার করা হয়েছে। আন্দোলন, প্রতিবাদ ও আইনি লড়াইয়ের পর গত ১৯ জানুয়ারি, সোমবার বিকেলে তিনি কুড়িগ্রাম জেলা কারাগার থেকে নিঃশর্ত মুক্তি লাভ করেন।

সৌরভের মুক্তির খবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দেয়। বিকেলেই কুড়িগ্রাম জেলা কারাগারের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক জুলাই স্তম্ভে এসে শেষ হয়। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আনন্দ মিছিল শেষে জুলাই স্তম্ভ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন লোকমান হোসেন লিমন, আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা,খন্দকার আল ইমরান, সদস্যসচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা সাকিব, মুখ্য সংগঠক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা সাজ্জাদ হোসেন সোহান, আহ্বায়ক, ‘দ্য রেড জুলাই’ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা,মোঃ স্বাধীন মিয়া, সদস্যসচিব, দ্য রেড জুলাই’ ও সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফুলবাড়ী উপজেলা
এছাড়াও উপস্থিত ছিলেন হাসান সরকার চাঁদসহ বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় স্বাধীন মিয়া বলেন, মোঃ শাহাজালাল হোসেন সৌরভ একজন পরীক্ষিত জুলাই যোদ্ধা। তাকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার মিথ্যা অভিযোগে জড়িয়ে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছিল। এই ঘটনা প্রমাণ করে যে সত্য ও ন্যায়বিচারের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন হলে অন্যায় টিকতে পারে না। বক্তারা ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে সৌরভের মুক্তিতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উদযাপন করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল