ঢাকা | বঙ্গাব্দ

তানোর উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনায় সিক্ত রাজশাহী-১ আসনের নবনির্বাচিত এমপি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2026 ইং
তানোর উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনায় সিক্ত রাজশাহী-১ আসনের নবনির্বাচিত এমপি ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


সোহেল রানা,
স্টাফ রিপোর্টার :

রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে তানোর উপজেলা প্রশাসন। নবনির্বাচিত জনপ্রতিনিধিকে বরণ করতে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে অধ্যাপক মুজিবুর রহমানকে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, জামায়াতের রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি ডিএম আক্কাস আলীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার সুযোগ পাওয়া তাঁর জন্য এক বড় দায়িত্ব ও আমানত। তিনি বলেন, “রাজশাহী-১ আসনের মানুষের প্রত্যাশা পূরণ করাই হবে আমার প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে। আমি চাই প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করে আমাদের এই অঞ্চলকে একটি উন্নত ও মডেল আসনে রূপান্তরিত করুক।”
তিনি আরও বলেন, দলমত-নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। স্থানীয় সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় জনগণের মধ্যে নতুন প্রত্যাশা ও উন্নয়নের আশাবাদ লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসন থেকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক মুজিবুর রহমান। তাঁর এই বিজয়ের মাধ্যমে এলাকায় নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য