ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের বোয়ালখালী থেকে ৬ টি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার: গ্রেফতার ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 17, 2026 ইং
চট্টগ্রামের বোয়ালখালী থেকে ৬ টি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার: গ্রেফতার ২ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

চট্টগ্রাম জেলা  প্রতিনিধি বাবলু নন্দী 
১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার  সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় চট্টগ্রামের বোয়ালখালী থানার বেঙ্গুরা এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে ৪টি শট গান, ২টি পিস্তল (ম্যাগাজিন সহ), ১৩ রাউন্ড গোলাবারুদ এবং বিভিন্ন অস্ত্র তৈরীর সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানে সালাউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৭) নামক দুইজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।  সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী যৌথ অভিযান চলমান রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন