ঢাকা | বঙ্গাব্দ

ব্যক্তিগত কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক সাংসদ আলহাজ্ব শাহ্ নুরুল কবির শাহীন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
ব্যক্তিগত কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক সাংসদ আলহাজ্ব শাহ্ নুরুল কবির শাহীন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নুরুল কবির শাহীন। তিনি দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, সম্প্রতি তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কথা উল্লেখ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
আলহাজ্ব শাহ্ নুরুল কবির শাহীন বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের সঙ্গে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। তবে বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত কারণে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে, তার পদত্যাগের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। বিএনপির স্থানীয় নেতারা জানান, তিনি দলের একজন অভিজ্ঞ ও পরিচিত মুখ ছিলেন। তার বিদায়ে দল একজন প্রবীণ নেতাকে হারাল।
উল্লেখ্য, আলহাজ্ব শাহ্ নুরুল কবির শাহীন অতীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা