ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামের রাজারহাটে দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে ১০০ কম্বল বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
কুড়িগ্রামের রাজারহাটে দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে ১০০ কম্বল বিতরণ ছবির ক্যাপশন: কুড়িগ্রামের রাজারহাটে দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে ১০০ কম্বল বিতরণ
ad728

কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন টগরাইহাট দুধ খাওয়া গ্রামে বাংলাদেশ নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত এ মানবিক কর্মসূচিতে অত্র গ্রামের স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মোহাম্মদ আতাউর রহমান, এমসিপিও (ই)–এর সার্বিক তত্ত্বাবধানে গ্রামের অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারসহ স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে মোট ১০০ টি কম্বল বিতরণ করা হয়।

এ সময় কর্মসূচিতে সহযোগিতা করেন মোঃ সিরাজুল হক, চিফ আরইএ (অবসরপ্রাপ্ত)। কম্বল বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শীত মৌসুমে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘব করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের বিত্তবান ও অবসরপ্রাপ্ত সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এমন মানবিক কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

কম্বলপ্রাপ্তরা এ মানবিক সহায়তায় সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান, স্থানীয় এলাকাবাসীও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...