ঢাকা | বঙ্গাব্দ

তানোরে র‍্যাবের অভিযানে বিপুল ফেনসিডিল উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
তানোরে র‍্যাবের অভিযানে বিপুল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আকতারুজ্জামান, তানোর (রাজশাহী):

রাজশাহীর তানোর উপজেলার সীমান্তবর্তী এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার মান্দার এলাকার মমিন শাহানা ডিগ্রি কলেজ সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল সংখ্যক ফেনসিডিলের বোতল উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র‍্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত ফেনসিডিল সীমান্ত পথ দিয়ে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে র‍্যাব।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় মাঝে মধ্যেই মাদকবিরোধী অভিযান পরিচালিত হলেও চোরাকারবারিরা নানা কৌশলে মাদক পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে নিয়মিত ও কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে