ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
কচুয়ায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


মোঃ রায়হান মিয়া,
 কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি


চাঁদপুরের কচুয়া উপজেলায় ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, কচুয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয় এবং বিক্ষোভ মিছিলের পাশাপাশি সড়ক অবরোধ করা হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সমন্বয়ক মিজানুর রহমান, সমন্বয়ক সাইফুল ইসলাম, সমন্বয়ক ওসমান গনি ও সমন্বয়ক তাপস । মিছিলটি কচুয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। অবিলম্বে ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ যৌক্তিক দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের আহ্বান জানান এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’