ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের কম্বল উপহার কার্যক্রম অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 9, 2026 ইং
শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের কম্বল উপহার কার্যক্রম অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ আরিফুল ইসলাম ভূরুঙ্গামারী :

শীতার্ত শিক্ষার্থীদের শীত নিবারণের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে এক মানবিক কম্বল উপহার প্রদান কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার দাওয়াহ সম্পাদক মোঃ শোয়াইবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির মোঃ আনোয়ার হোসেন।
কম্বল উপহার প্রদান কার্যক্রমে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আল মামুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছাত্রশিবিরের একটি নিয়মিত মানবিক দায়িত্ব।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’