ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারা সড়কে উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে ছোট্ট শিশুটি মারা গেল আজকে

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
আনোয়ারা সড়কে উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে ছোট্ট শিশুটি মারা গেল আজকে ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
চট্টগ্রাম জেলা প্রতিনিধি বাবলু নন্দী

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে ছোট শিশু মোর্শেদ (১৪ মাস) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, নিহত শিশুটির মরদেহ তার দাদীর কাছে হস্তান্তর করা হচ্ছে। দাফনের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার লেমুয়া ইউনিয়নের নিজ গ্রামে নেওয়া হবে।

চিকিৎসকদের বরাতে ইউএনও বলেন, মোর্শেদ জন্মগতভাবে প্রতিবন্ধী ছিল। পাশাপাশি সে চর্মরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিল।

এর আগে, গত ৩০ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় মোর্শেদকে প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

অন্যদিকে, মোর্শেদের চার বছর বয়সী বোন আয়েশা বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। শিশুটি চট্টগ্রাম জেলা প্রশাসন ও আনোয়ারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেন স্থানীয় এক সিএনজি চালক। পরে মানবিক বিবেচনায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও আনোয়ারা উপজেলা প্রশাসন শিশু দুটির দায়িত্ব গ্রহণ করে।

এ ঘটনায় ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ১২টার দিকে বাঁশখালী উপজেলা থেকে শিশু দুটির বাবা খোরশেদ আলম আনোয়ারা থানায় খোঁজ নিতে এলে আদালতের নির্দেশে পুলিশ তাকে আটক করে। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ বাদী হয়ে শিশুদের অরক্ষিত অবস্থায় পরিত্যাগ ও নির্যাতনের অভিযোগে মা-বাবার বিরুদ্ধে মামলা করে। বর্তমানে শিশুদের বাবা কারাগারে রয়েছেন।

শিশুদের বাবা পারিবারিক কলহের কথা জানিয়েছেন। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ