সোহেল রানা, স্টাফ রিপোর্টার :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে পৃথক পৃথক স্থানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামি, মাদক মামলার ১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৬ জনকে আটক করা হয়।
অভিযান চলাকালে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট বসানো হয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। বিশেষ করে রাতভর পরিচালিত এই অভিযানে পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।আরএমপি কর্মকর্তারা জানান, নগরীতে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলেও উল্লেখ করা হয়।
দৈনিক চেতনার কন্ঠ