ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণপুরে পুলিশের অভিযান, ৪০০ পিস ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
নারায়ণপুরে পুলিশের অভিযান, ৪০০ পিস ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিজস্ব প্রতিবেদক:

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালালেন জয়নাল


কুড়িগ্রামের নারায়ণপুর ইউনিয়নের বাহারের ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্গম চরাঞ্চল ও যোগাযোগ বিচ্ছিন্নতার সুযোগে জয়নাল নামে এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) নারায়ণপুর ইউনিয়নের বাহারের ঘাট এলাকায় স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জয়নালের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, অভিযানের সময় জয়নাল পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, দুর্গম চরাঞ্চল ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনায় নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর