সোহেল রানা স্টাফ রিপোর্টার : নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিচ অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সুপারের নির্দেশনায় সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুর ১২টার দিকে পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নারী পুলিশের সহযোগিতায় মোসাঃ মহাসিনা বেগম (৩৫) নামের এক নারীকে আটক করা হয়। তিনি পত্নীতলা উপজেলার উত্তর যদুবাটি গ্রামের মৃত শামসুল হকের মেয়ে এবং মোসাঃ মনোয়ারার সন্তান।
পুলিশ জানায়, আটকের পর মহাসিনা বেগমের হেফাজতে তল্লাশি চালিয়ে ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাকে মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক চেতনার কন্ঠ