স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের শৈলকুপায় পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে আদান-প্রদানের মাধ্যমে এক ভুক্তভোগীকে মানসিকভাবে নির্যাতনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে শৈলকুপা থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার নির্দেশনায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চন্ডিখালি পশ্চিমপাড়ার মোঃ শহিদুল মোল্লার ছেলে সোহানুর রহমান (২৬) এবং একই উপজেলার চন্ডিখালি মধ্যপাড়ার মৃত আরজুল শেখের ছেলে লালচাঁদ (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, শৈলকুপা থানার মামলা নং-২৩(৮)২৬-এর এজাহারনামীয় আসামি হিসেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পর্নোগ্রাফি তৈরি করে তা অনলাইনে আদান-প্রদান করেন। একইসঙ্গে ওই কর্মকাণ্ডের মাধ্যমে ভুক্তভোগীকে মানসিকভাবে নির্যাতন করার অভিযোগও রয়েছে।
অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে শৈলকুপা থানা পুলিশ আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, অনলাইনে পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ, প্রচার বা আদান-প্রদানের মাধ্যমে কাউকে হয়রানি কিংবা মানসিকভাবে নির্যাতন করা গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লার নির্দেশনায় পরিচালিত এ অভিযানের মাধ্যমে মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো ব্যক্তির ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দিয়ে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা মানসিকভাবে নির্যাতনের ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক চেতনার কন্ঠ