ঢাকা | বঙ্গাব্দ

ব্রিজের পানি চলাচল বন্ধ করতে অবৈধ অবকাঠামো তৈরি করছেন মাছ চাষীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
ব্রিজের পানি চলাচল বন্ধ করতে অবৈধ অবকাঠামো তৈরি করছেন মাছ চাষীরা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

মোঃ আলেফ উদ্দিন 
নাগেশ্বরী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারি উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া রাঙ্গালির কুটি গ্রামের প্রধান সড়কের বিলের ওপর নির্মিত ব্রিজকে ঘিরে স্থানীয়ভাবে গুরুতর একটি অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একটি স্বার্থান্বেষী চক্র ব্রিজের উভয় পাশে পানি প্রবাহ বন্ধ করে সেখানে মাছ চাষের উদ্দেশ্যে স্থাপনা নির্মাণের কাজ করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এই কর্মকাণ্ডে জড়িত মোট ৯ জন ব্যক্তির নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তারা আরসিসি (RCC) কাঠামোর মাধ্যমে ব্রিজের পানি চলাচল বন্ধ করে একটি পানিরোধী অবকাঠামো তৈরি করছেন, যার মাধ্যমে পানি আটকে রেখে মাছ চাষের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে ওই স্থানে কাজ চলমান রয়েছে। তবে এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের দাবি, প্রায় ৫০ থেকে ১০০ একর দো-ফসলি কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আরও জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে এই এলাকায় বন্যার ঝুঁকি থাকে। এমতাবস্থায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেলে পানির চাপ বেড়ে গিয়ে ব্রিজ কাঠামো ক্ষতিগ্রস্ত বা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল একাধিকবার প্রতিবাদ জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে গত ১৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে মাননীয় এমপি মহোদয়ের তদন্তের সুপারিশ সহ একটি দরখাস্ত / অভিযোগ পত্র ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের নিকট ১৫/০৪/২০২৬ তারিখে দাখিল করেন মেহেদী হাসান নামের এক স্থানীয় ব্যক্তি। তবে অভিযোগ জমা দেওয়ার পরও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।এদিকে, নির্মাণকাজ অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ক্রমেই বেড়ে চলেছে । কৃষিজমি, পরিবেশ ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর