ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহারের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহারের অভিযোগে যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব 
 বিজ্ঞাপন ব্যবস্থাপ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহারের অভিযোগে হৃদয় আহমেদ রাজু (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপসের তথ্যসংবলিত ১৬ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী ৬ নম্বর ওয়ার্ডের মোড়লের বিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হৃদয় আহমেদ রাজুর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক অনলাইন বেটিং অ্যাপস ও জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া যায়। এ ঘটনায় ১৬ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার হৃদয় আহমেদ রাজুকে সোমবার (১৪ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, “অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ