ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় উত্তর পালাখাল মোড় জামে মসজিদে সভাপতি ও সম্পাদক নির্বাচিত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
কচুয়ায় উত্তর পালাখাল মোড় জামে মসজিদে সভাপতি ও সম্পাদক নির্বাচিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


মোঃ রায়হান মিয়া কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪ নং পালাখাল মডেল ইউনিয়নের উত্তর পালাখাল মোড় ( মোল্লা বাড়ি) জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে এলাকার সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. জাকির হোসেন মিয়াজী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. ইব্রাহিম হোসেন প্রধান।
এলাকার স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্প্রতি এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির মাধ্যমে মসজিদের সার্বিক কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।
নবনির্বাচিত সভাপতি ডা. মো. জাকির হোসেন মিয়াজী বলেন, মসজিদকে কেন্দ্র করে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং মসজিদের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এলাকাবাসী নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে স্বাগত জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা