।
আপেল মাহমুদ রাঙ্গা
বাগমারা প্রতিনিধি
বাগমারাঃ রাজশাহীর বাগমারায় ৩১ দফার প্রচার এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৩রা জানুয়ারী মঙ্গলবার বিকেল আউচপাড়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের তোকিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনীয় পথসভা আয়োজন করা হয়। ০৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শামসুদ্দিন কারিগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলাদলের সভানেত্রী মোছাঃ নিহার বানু, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, হাবিল উদ্দীন, পলাশ উদ্দীন শাহ , মিজানুর রহমান মিজান, আব্দুল জলিল,আফজাল হোসেন, সিদ্দিকুর রহমান, আব্দুল হাকিম,সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
দৈনিক চেতনার কন্ঠ