ঢাকা | বঙ্গাব্দ

পত্নীতলায় ২০ বোতল ইসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, আরও ৫ জনকে দণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
পত্নীতলায় ২০ বোতল ইসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, আরও ৫ জনকে দণ্ড ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ইসকাফ (ESkuf) উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদকের সংশ্লিষ্টতার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকেলে পত্নীতলা আবাদিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পত্নীতলা থানাধীন আবাদিয়াপাড়ার নজরুল শাহর ইটভাটা থেকে মোঃ রফিকুল ইসলাম (৫২), পিতা—আমির উদ্দিন, সাং—পত্নীতলা (আবাদিয়াপাড়া), থানা—পত্নীতলা, জেলা—নওগাঁকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২০ (বিশ) বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ইসকাফ (ESkuf) উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, বুধবার (১৯ আগস্ট ২০২৬) পত্নীতলা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে মাদকের সংশ্লিষ্টতার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল