এস এম পারভেজ তালুকদার
মোবাইল নাম্বার ০১৭২৪৩৮৭৮৩১
, গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি
,
নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় বাবলু প্রামানিক (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত ১৮ এপ্রিল বিকেলে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একই এলাকার কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র, লোহার রড, হাতুড়ি ও কাঠের বাটাম নিয়ে বাবলু প্রামানিকের ওপর হামলা চালায়। হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মোঃ কামাল হোসেন (৪৫), মোঃ জহুরুল ইসলাম (২০), মোঃ কাওছার হোসেন (২২), মোঃ সবুজ আলী (৩২), মোঃ জমিন হোসেন (৬০) এবং মোছাঃ পারুল বেগম (৩৫)। নিহতের বাবা মুনসুর উদ্দিন রানিক অভিযোগ করে বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় বাবলু প্রামানিককে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক জানিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে গুরুদাসপুর থানায় একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,ওসি মনজুরুল আলম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক চেতনার কন্ঠ