মোঃ রনি রজব
ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী গ্রামের ৫নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য আব্দুল মান্নান (মানু) আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শনিবার (৩ জানুয়ারি ২০২৬ ইং) দুপুর আনুমানিক সোয়া ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুল মান্নান (মানু) মেম্বার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একজন সৎ, নিবেদিতপ্রাণ ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে গোহালবাড়ী ইউনিয়নসহ ভোলাহাট উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর ইন্তেকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। অনেকেই মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের নামাজে জানাজার সময় ও স্থান পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করেন—আমিন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দৈনিক চেতনার কন্ঠ