ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম লোহাগাড়ায় যৌথ অভিযানে ৪৫ জন অবৈধ রোহিঙ্গা আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
চট্টগ্রাম  লোহাগাড়ায় যৌথ অভিযানে ৪৫ জন অবৈধ রোহিঙ্গা আটক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728
 

চট্টগ্রাম জেলা প্রতিনিধি 
বাবলু নন্দী 

চট্টগ্রাম লোহাগাড়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও উপজেলা  প্রশাসনের যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসরত নারী, পুরুষ ও শিশুসহ ৪৫ জন রোহিঙ্গা কে আটক করা হয়। জব্দ করা হয় ভুয়া এনআইডি কার্ড।
শুক্রবার(৩০ জানুয়ারী)ভোর রাতে উপজেলার ঠাকুরদীঘি এবং উজিরভিটা এলাকায় যথাক্রমে লোহাগাড়া আর্মি ক্যাম্প ও পুটিবিলা আর্মি ক্যাম্প, উপজেলা প্রসাশন এবং পুলিশের অভিযানে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের আটক করা হয়।
জানা গেছে, মোট ৪৫ জন রোহিঙ্গাদের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ১৫ জন শিশু। আরেকটি পৃথক অভিযানে আরো ৬ জন রোহিঙ্গাকে (পুরুষ) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা গেছে। 
এছাড়াও, অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী হিসেবে সন্দেহভাজন একজন ব্যক্তির বাসভবনে তল্লাশি চালানো হয়। এসময় তার বাসা থেকে বেশ কিছু সিম কার্ড, একাধিক জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এফসিএন কার্ডের ফটোকপিও উদ্ধার করা হয়। 
সেনবাহিনী জানান, বর্তমানে লোহাগাড়া থানার মাধ্যমে এরূপ ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সাথে জড়িত ব্যত্তিদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে ও আইনগত  ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন