ঢাকা | বঙ্গাব্দ

বদলগাছি থেকে চুরি হওয়া R15 পীরগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার চোরচক্রের ২ সদস্য

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
বদলগাছি থেকে চুরি হওয়া R15 পীরগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার চোরচক্রের ২ সদস্য ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিউজ ডেক্স : পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে বদলগাছি থেকে চুরি হওয়া ইয়ামাহা R15 মোটরসাইকেল রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বদলগাছি থানা পুলিশের যৌথ দল।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ বিকেল ৩টার দিকে ফুয়াদ নামে এক ব্যক্তি বদলগাছি থানাধীন শ্রীকৃষ্ণপুর এলাকায় জনৈক হামিদুলের বাড়িতে বিয়ের দাওয়াতে যান। এ সময় তিনি বাড়ির বাইরে তার ব্যবহৃত ইয়ামাহা R15 মোটরসাইকেলটি রেখে দাওয়াতে অংশ নেন। পরে দাওয়াত শেষে বাইরে এসে দেখতে পান, তার মোটরসাইকেলটি সেখানে নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে বদলগাছি থানায় অভিযোগের পর তদন্ত শুরু হয়।

মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি চোরচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য নওগাঁর পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ইউনিটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা ও বদলগাছি থানা পুলিশের একটি বিশেষ দল রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে। পরে ৪ সেপ্টেম্বর ২০২৬ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
শ্রী শ্যাম কুমার (২২), পিতা- উত্তম কুমার, গ্রাম- শীতলগাড়ী নয়াপাড়া, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর এবং শহিদুল ইসলাম (৪১), পিতা- তোজাম্মেল মণ্ডল, গ্রাম- লালদিঘী আরিজপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর।

পুলিশ জানায়, গ্রেপ্তার শহিদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যাম কুমারের হেফাজত থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই আসামিকে নওগাঁয় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় চোরচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’