ঢাকা | বঙ্গাব্দ

রাজৈর শিল্পকলা একাডেমিতে নবাগত ইউএনও রোকসানা খাইরুন নেছাকে সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
রাজৈর শিল্পকলা একাডেমিতে নবাগত ইউএনও রোকসানা খাইরুন নেছাকে সংবর্ধনা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার:

মাদারীপুরের রাজৈর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি রোকসানা খাইরুন নেছা-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজৈর উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রোকসানা খাইরুন নেছা। অনুষ্ঠানের শুরুতে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক স্বাগত বক্তব্য রাখেন।

এ সময় বক্তব্য দেন শিল্পকলা একাডেমির সহসভাপতি এস. এম. আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ও সহসভাপতি সঞ্জয় কুমার সরকারসহ একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তারা শিল্পকলা একাডেমির বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা নবাগত ইউএনওর কাছে তুলে ধরে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও রোকসানা খাইরুন নেছা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনা ও কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, রাজৈর উপজেলা শিল্পকলা একাডেমি একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান। এর সার্বিক উন্নয়নে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আরা, বিআরডিবি কর্মকর্তা সাগর সাহা, শিল্পকলা একাডেমির সদস্য লক্ষ্মী রায়, পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী (হীরা), সংগীত শিক্ষক তাপস মজুমদার, একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্বে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা অর্জন করে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক