ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি জাল টাকাসহ ২ জন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি জাল টাকাসহ ২ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভার বালুবাগান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি জাল টাকা উদ্ধার করেছে র‍্যাব-৫, রাজশাহী। এ সময় জাল টাকা রাখার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র‍্যাব-৫-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বালুবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ বিদেশি জাল টাকা উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, উদ্ধার করা জাল টাকার উৎস ও এর সঙ্গে জড়িত চক্রের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় বিদেশি জাল টাকা পাচার ও বাজারজাতকরণের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে র‍্যাব। জননিরাপত্তা ও অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট