ঢাকা | বঙ্গাব্দ

র‍্যাব-৫ এর চলামান অভিযানে রাজশাহীর পুঠিয়ায় মাদকদ্রব্য’সহ বিভিন্ন মালামাল গ্রেফতার-২

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
র‍্যাব-৫ এর চলামান অভিযানে রাজশাহীর পুঠিয়ায় মাদকদ্রব্য’সহ বিভিন্ন মালামাল  গ্রেফতার-২ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

সোহেল রানা,স্টাফ রিপোর্টার  : র‍্যাব প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব ইতোমধ্যেই দেশের অভ্যান্তরে সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী, আইন-শৃঙ্খলা বিনষ্টকারী’সহ বিভিন্ন প্রকার অপরাধ মুলুক কর্মকান্ডের বিরুদ্ধে সফলভাবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২২ আগস্ট ২০২৬ তারিখ বিকাল- ১৬.৫০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের সহযোগিতায় র‍্যাব-৫, সিপিএসসি একটি চৌকস আভিযানিক দল জানতে পারে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ধোপাপাড়া (মোহনপুর) গ্রামস্থ জৈনক গ্রেফতারকৃত আসামী- মোঃ মিজানুর এর আধাপাকা টিনসেটের বসত ঘরের মধ্যে অবৈধ মাদকদ্রব্য ও একাধিক চোরাই মালামাল তার দখলে রয়েছে।


উক্ত সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট ২০২৬ রাত্রী-১৮.৩০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ধোপাপাড়া (মোহনপুর) গ্রামস্থ আসামী মোঃ মিজানুর এর আধাপাকা টিনসেটের বসত ঘরে অভিযান পরিচালনা করে তার নিকট ও বসতবাড়ীর ঘর হতে বিভিন্ন প্রকার আলামত জব্দ করা হয়।


জব্দকৃত আলামত সমূহ যথাক্রম, (ক) ট্যাপেন্টাডল ট্যাবলেট-২০ (বিশ) পিস, (খ) Neupomax Filgrastim BP 30 MU/0.5 ml sc/iv Injection- ১৯ (ঊনিশ) পিস, (গ) Xenim Cefepime 1 gm Injection- ২১ (একুশ) পিস, (ঘ) প্ল্যাস্টিকের তৈরি প্যাকেটে ডিডি নীল পাউডার ১০০ গ্রাম- ২৪ (চব্বিশ) পিস, (ঙ) Monolorin Water Soluble Power- ৯৮ (অষ্টনব্বই) পিস, (চ) প্ল্যাস্টিকের তৈরি প্যাকেটে রাইজিম ৫০ ডব্লিউ পি (কার্বেনডাজিম ৫০%)- ৮০ (আশি) পিস, (ছ) প্ল্যাস্টিকের তৈরি প্যাকেটে লিজেন্ড বোরন বরিক এসিড ( বোরন ১৭%)- ১৩ (তেরো) পিস, (জ) প্ল্যাষ্টিকের বোতলে Win run BRAKE OIL- ০৬ (ছয়০) পিস, (ঝ) প্ল্যাস্টিকের তৈরি প্যাকেটে বায়োমিন একুয়াবুষ্ট- ০৬ (ছয়) পিস, (ঞ) প্ল্যাস্টিকের তৈরি প্যাকেটে রাইজেব ৭২ ডব্লিউ পি- ০৮) (আট) পিস।

(ট) প্ল্যাসিটের বোতলে Zismo Vet Syrup (Boxing)- ১৮ (আঠারো) পিস, (ঠ) প্ল্যাস্টিকের তৈরি প্যাকেটে NETSUL 80 WDG- ১৮ (আঠারো) পিস, (ড) কালো রংয়ের পিন ০৪ (চার) প্যাকেট, (ঢ) কালো রংয়ের ইউনিফর্মের ক্যাটার ০২ (দুই) প্যাকেট, (ণ) ধুসর রংয়ের বড় সুতার গুটি ৩ (তিন) পিস, (ত) গামবুট ২ (দুই) জোড়া, (থ) টিপ বোতামযুক্ত স্বচ্ছ পলিপ্যাক ২৪ (চব্বিশ) কেজি, (দ) চার্জার সহ একটি Hp Core i5- কোম্পানির অ্যাশ রংয়ের ল্যাপটপ, যার মডেল নং- AX201NGW, (ধ) মোবাইল সীমকার্ড মোট ১৮২ (একশত বিরাশি) টি, যার মধ্যে গ্রামীনফোন কোম্পানির ৯১ টি, বাংলালিংক কোম্পানির ৯১ টি, (ন) ২৯ টাকা মূল্যের মোবাইল রিচার্জ কার্ড ৪ বক্সে, যার মধ্যে ৩ টি বক্সে ৩০০ পাতা, এবং ১ টি বক্সে ৮৯ পাতা, মোট (৩০০+৮৯) = ৩৮৯ পাতা, প্রতি পাতায় ১০ পিস করে মোট মূল্য (10x389x29) = ১,১২,৮১০/- (এক লক্ষ বারো হাজার আটশত দশ) টাকা মাত্র।

(প) বিভিন্ন কোম্পানির বাটন মোবাইল ফোন ৫-টি, যার মধ্যে একটি নেভী ব্লু রংয়ের itel p450 মডেলের বাটন ফোন (ফ) লোহার তৈরি লালচে ও কালো রংয়ের একটি ব্যাগ রেঞ্জ, যার গায়ে KOBE HEAVY DUTY 18 লেখা আছে, (ব) চার্জারসহ ব্লু রংয়ের INDUSTRIAL LITHIUM-ION MINI CUT-OFF TOOL- ১ (এক) টি, (ভ) হাতুড়ি ২ টি, যার মধ্যে একটি ফাঁপা লোহার হাতলযুক্ত অপরটি কাঠের হাতলযুক্ত উদ্ধার করা হয়।


এছাড়াও একই তারিখ রাত্রী-১৯.৩০ ঘটিকায় অপর আসামী ২। মোঃ মিঠন আলী (৩৩) পিতা- মোঃ সহিদুল ইসলাম, সাং- ধোপাপাড়া জিউপাড়া, উভয় থানা- পুঠিয়া, জেলা- রাজশাহী পুঠিয়ার ধোপাপাড়া বাজারস্থ তার নিজ মুদির দোকান হতে চুরিকৃত অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে।


উদ্ধারকৃত মালামাল হলো যথাক্রমে, (ক) ফর্টিফাইড সয়াবিন তেল সর্বমোট ৩৯৯ লিটার, (খ) রুটা রেস ১০০ এমএল যৌন-উত্তেজক সিরাপ- ৪৯৮ পিস জব্দ করা হয়। উক্ত চুরির মালামাল সে তার দোকান হতে জনগণের নিকট বিক্রয় করে আসছে যা উপস্থিত স্বাক্ষীদের সামনে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।


প্রকাশ থাকে যে, মূলহোতা ১। মোঃ মিজানুর রহমান (২৫) পিতা- মোঃ আব্দুল মতিন, সাং- ধোপাপাড়া (মোহনপুর) এর নেতৃত্বে অভিনব কায়দায় সংঘবদ্ধ আন্তঃ জেলা চোর চক্র দল বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে চলন্ত ট্রাকে মালামাল চুরি করে নিজের নিয়ন্ত্রণে রেখে বিক্রয় করে আসছে। উক্ত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


গ্রেফতারকৃত মাদক কারবারী ও চোরা কারবারির বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইন এবং পেনাল কোড এ বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে অবৈধ মাদকদ্রব্য’সহ বিভিন্ন মালামাল ও চোরাই মাল উদ্ধার পূর্বক ২ আসামীকে গ্রেফতারের বিষয়টি আজ রবিবাোর (২৩-আগষ্ট ২০২৬ ইং) বিকেল ৩-টা ২-মিনিটে সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।


ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে হত্যা, ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ