ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীর পবায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উল্টে গেল বালুবোঝাই ট্রাক, আহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
রাজশাহীর পবায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উল্টে গেল বালুবোঝাই ট্রাক, আহত ২ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা স্টাফ রিপোর্টার : রাজশাহী ১৮ আগষ্ট ২০২৬ রাজশাহীর পবা উপজেলার বায়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক (আইল্যান্ড) উঠে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, একটি বালুবোঝাই ড্রাম ট্রাক উল্টে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাঁরা আহত অবস্থায় ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
দুর্ঘটনার পর ওই সড়কের একপাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ট্রাকটি সড়কদ্বীপের ওপর উঠে যাওয়ার কারণে বিদ্যুতের বেশ কয়েকটি খুঁটি ভেঙে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ট্রাকের বালু সরিয়ে পুলিশের রেকার দিয়ে গাড়িটি টেনে রাস্তা থেকে উদ্ধার করে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "আমাদের থানার খুব কাছেই বায়া মোড় মহাসড়কে ড্রাম ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কদ্বীপে উঠে উল্টে যায়। এ ঘটনায় ট্রাকে থাকা চালক ও সহকারী আহত হয়েছেন।"
তিনি আরও বলেন, "দুর্ঘটনার সময় ওই রাস্তায় গাড়ি চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছিল। তবে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নিই এবং বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।"



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ

বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ