ঢাকা | বঙ্গাব্দ

ভোলাহাটের দলদলি থেকে মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্ধানে পরিবার ও স্বেচ্ছাসেবকরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
ভোলাহাটের দলদলি থেকে মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্ধানে পরিবার ও স্বেচ্ছাসেবকরা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728
আনোয়ার হোসেন 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলি এলাকা থেকে এক মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ কিশোরের নাম মোঃ তারেক রহমান (১৬)। সে দলদলি গ্রামের বাসিন্দা মুন্জুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে নিজ বাড়ি এলাকা দলদলি থেকে বের হওয়ার পর থেকে তারেক রহমান আর বাড়িতে ফিরে আসেনি। দীর্ঘ সময় ধরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ তারেক মানসিকভাবে প্রতিবন্ধী হওয়ায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
এদিকে নিখোঁজ কিশোরকে উদ্ধারে স্থানীয়ভাবে মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের পক্ষ থেকেও অনুসন্ধান কার্যক্রম চলছে। স্বেচ্ছাসেবকরা সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি মোঃ তারেক রহমানের সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনতিবিলম্বে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে—
যোগাযোগ:
মোঃ আব্দুল গনি ফিটু
মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিম
গোলাবাড়ী স্টেশন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
মোবাইল: ০১৭৬১৭০৫৬১৮
নিখোঁজ কিশোরের সন্ধান পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল