ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে দুর্ঘটনায় মডেল থানা মসজিদের খতিব নিহতমো:এনামুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
কিশোরগঞ্জে দুর্ঘটনায় মডেল থানা মসজিদের খতিব নিহতমো:এনামুল ইসলাম ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
কিশোরগঞ্জ জজ কোর্ট এলাকার সড়কে শুক্রবার ভোরে এক দুর্ঘটনায় মডেল থানা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) প্রাণ হারিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদ-এ পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফজরের নামাজ আদায়ের পর তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। জজ কোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাককে পাশ দিতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারায়। সড়কের পাশে নির্মাণাধীন ড্রেনের জন্য রাখা বালুর স্তূপে ধাক্কা খেয়ে যানটি উল্টে যায়। এতে ইমাম ও চালক দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমাম গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত চালক চিকিৎসাধীন রয়েছেন; তার অবস্থাও আশঙ্কাজনক।
নিহতের ছেলে অভিযোগ করেছেন, সড়কে নির্মাণসামগ্রী ফেলে রেখে কোনো সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ায় দুর্ঘটনা ঘটে। যথাযথ নিরাপত্তা থাকলে এ ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হতো বলে তিনি দাবি করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি; পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ