ঢাকা | বঙ্গাব্দ

নাচোলে তিনদিন ব্যাপী ভূমি মেলা-২০২৬'র আনুষ্ঠানিক উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
নাচোলে তিনদিন ব্যাপী ভূমি মেলা-২০২৬'র আনুষ্ঠানিক উদ্বোধন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নাচোল প্রতিনিধি:

 জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ভূমি অফিসে তিনদিন ব্যাপী ভূমি মেলা-২০২৬’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ভূমি মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়াল সংযোগের মাধ্যমে ঢাকার ভূমি ভবন থেকে উদ্বোধনী কার্যক্রম সরাসরি প্রদর্শন করা হয়।  মেলা উপলক্ষে সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিকভাবে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমাখারিজ, মিউটেশনসহ বিভিন্ন ভূমি সেবা ও আইনি পরামর্শ প্রদান করা হচ্ছে। নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নাচোল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা  মোসা:  সুলতানা রাজিয়া  বক্তব্যে  বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমেছে এবং সেবার মান বৃদ্ধি পেয়েছে। দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো দুরুল হোদা, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের খোকন,  নাচোল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো আজিম উদ্দিন, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ভূমি সেবা প্রত্যাশীরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...