ঢাকা | বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে মিসেস শামিমা রহমান আপনকে দেখতে চান কুড়িগ্রামবাসী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে মিসেস শামিমা রহমান আপনকে দেখতে চান কুড়িগ্রামবাসী ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


মোঃ সফিকুল ইসলাম 

কুড়িগ্রাম জেলার সাবেক জেলা বিএনপির সদস্য মিসেস শামিমা রহমান আপনকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান এলাকার সর্বস্তরের মানুষ।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থেকে তিনি দলীয় কর্মকাণ্ডে নিষ্ঠা, সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। নারী নেতৃত্ব বিকাশ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে কাজ করায় এলাকাবাসীর কাছে তিনি একজন জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানান, মিসেস শামিমা রহমান আপন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে কুড়িগ্রামের নারী সমাজের অধিকার আদায়, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
এলাকাবাসীর প্রত্যাশা, দলের নীতিনির্ধারকরা তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনপ্রিয়তাকে বিবেচনায় নিয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রদান করবেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না