ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুʼবে দুই শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুʼবে দুই শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
কচাকাটা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কেদার ইউনিয়নের সাহেবেরখাসের ঢলুয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো মোব্বাসসিরা খাতুন (৮) ও সিয়াম হোসেন (৫)। সম্পর্কে তারা আপন খালাতো ভাই-বোন।

নিহত মোব্বাসসিরা খাতুন সাহেবেরখাস এলাকার দুলাল হোসেন মিস্ত্রীর মেয়ে। সে ঢলুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার মায়ের নাম বৃষ্টি বেগম। অপর শিশু সিয়াম হোসেন কচাকাটা থানার বাহের কেদার এলাকার মমিনুল ইসলামের ছেলে।


 তার মা আরিফা বেগম অসুস্থ থাকায় এবং বাবা ভ্যানচালক হওয়ায় প্রায় তিন মাস ধরে সিয়াম তার খালার বাড়ি সাহেবেরখাস এলাকায় অবস্থান করছিল।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে দুই শিশু বাড়ির পেছনের সুপারি বাগান পেরিয়ে প্রায় ৩০০ গজ দূরে রুবেল হোসেনের পুকুরে যায়। সেখানে মাছ ধরার একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে ডুবে যায়। দুজনের কেউই সাঁতার জানত না বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

কিছুক্ষণ পর স্থানীয়রা শিশু দুটিকে পানিতে ডুবে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের পুকুর থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।


দুই শিশুর একসঙ্গে এমন মর্মান্তিক মৃত্যুতে সাহেবেরখাস ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি