ঢাকা | বঙ্গাব্দ

পরিবারের কাছ থেকে টাকা দাবির অভিযোগ, ঈশ্বরগঞ্জে এসআই ক্লোজড

  • নিউজ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
পরিবারের কাছ থেকে টাকা দাবির অভিযোগ, ঈশ্বরগঞ্জে এসআই ক্লোজড ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব 
স্টাফ রিপোর্টার 
ফোন:01608783515

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক মাদকাসক্ত যুবককে আটক করার পর তার পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠায় এসআই জালাল উদ্দিনকে পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে গত রোববার এ ব্যবস্থা নেওয়া হলেও বিষয়টি বুধবার প্রকাশ্যে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দভাকুরী গ্রামের শাহরিয়ার ফয়সাল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করতেন এবং এ ঘটনায় একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকও হন।
সম্প্রতি মাদক সেবনের অভিযোগে ফয়সালকে আটক করেন ঈশ্বরগঞ্জ থানার এসআই জালাল উদ্দিন। তবে মাদক মামলার পরিবর্তে অন্য ধারায় আদালতে পাঠানোকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ফয়সালের মা দিপালী খানম অভিযোগ করেন, প্রতিবেশী আজিজুল হক রিটুর কাছ থেকে নেওয়া ২ লাখ টাকা আদায়ের জন্য এসআই জালাল তাদের ওপর চাপ প্রয়োগ করেন এবং গ্রেফতারের ভয় দেখান। পরে বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের কাছে জানানো হলে তা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে আসে।
ফয়সালের স্ত্রী নিলীমাও দাবি করেন, কয়েকজন পুলিশ সদস্য নিয়ে বাড়িতে গিয়ে তাদের ভয়ভীতি দেখানো হয়।

অন্যদিকে আজিজুল হক রিটুর ভাষ্য, জমি বিক্রির অগ্রিম বাবদ দেওয়া টাকা ফেরত না পাওয়ায় তিনি থানায় অভিযোগ করেছিলেন।

এসআই জালাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শুধুমাত্র জমিসংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য দুই পক্ষকে থানায় ডেকেছিলেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, অভিযোগ তদন্তের স্বার্থে এসআই জালাল উদ্দিনকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন