ঢাকা | বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পর তিন শিক্ষক পদায়ন, যোগ দেননি কেউ

  • নিউজ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
সংবাদ প্রকাশের পর তিন শিক্ষক পদায়ন, যোগ দেননি কেউ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ মাইদুল ইসলাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার উত্তর ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন একজন শিক্ষিকা দিয়ে পাঠদান পরিচালনার সংবাদ প্রকাশের পর তিনজন শিক্ষককে সাময়িকভাবে পদায়ন করা হয়েছে। তবে নির্ধারিত দিনেও কেউ বিদ্যালয়ে যোগদান করেননি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আদেশে বকুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান, বড় খাটামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আব্দুস সালাম এবং পশ্চিম বাগভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ ময়েন উদ্দিনকে সাময়িকভাবে ওই বিদ্যালয়ে পাঠদানের দায়িত্ব দেওয়া হয়। আগামী ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিনা আফরোজ জানান, বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত কেউ যোগদান করেননি। তিনি বলেন, “তিনজন শিক্ষক দেওয়ার আদেশ হয়েছে, কিন্তু তারা কেউ বিদ্যালয়ে আসেননি।”
এদিকে বকুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মোছাঃ সেলিমা পারভীন জানান, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান তিনবার স্ট্রোক করেছেন। অসুস্থ অবস্থায় দূরের বিদ্যালয়ে দায়িত্ব পালনে সমস্যা হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আখতারুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী বলেন, “তিনজন শিক্ষককে ডেপুটেশনে দেওয়া হয়েছে। তারা কেন যোগদান করেননি, সেটি উপজেলা শিক্ষা অফিসার বলতে পারবেন।”
স্থানীয় অভিভাবকরা দ্রুত শিক্ষক উপস্থিতি নিশ্চিত করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড