ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


সোহেল রানা
স্টাফ রিপোর্টার 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে।
আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওয়ারেন্টভুক্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক সংক্রান্ত মামলায় ৫ জন এবং অন্যান্য ফৌজদারি মামলায় জড়িত আরও ১১ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল এবং কেউ কেউ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযানের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে আরএমপি।
মহানগরীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব