ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে ১১২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
রাজশাহীতে ১১২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।
র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-৫।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সম্ভাব্য চেয়

ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সম্ভাব্য চেয়