ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় এসি মেকানিকদের জিম্মি করে ছিনতাই: মালামালসহ গ্রেপ্তার ২, অস্ত্র ও বাইক উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
নওগাঁয় এসি মেকানিকদের জিম্মি করে ছিনতাই: মালামালসহ গ্রেপ্তার ২, অস্ত্র ও বাইক উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি:
নওগাঁ সদরে কাজের কথা বলে ডেকে নিয়ে দুই এসি মেকানিককে ধারালো চাকুর মুখে জিম্মি করে টাকা ও মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । এ ঘটনায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এসি মেকানিক সালমান ও মাশরাফিকে এসি মেরামতের কথা বলে মোবাইল ফোনে শিবপুর বাইপাসে ডেকে নেয় একটি ছিনতাইকারী চক্র । সেখানে অজ্ঞাত ৩ জন ব্যক্তি তাদের মোটরসাইকেলে তুলে বর্ষাইল চকআতিথা স্কুলের উত্তর পাশে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধারালো চাকু প্রদর্শন করে ভয়ভীতি দেখানো হয় এবং শার্ট ও প্যান্টের পকেটে টানাটানি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালানো হয় । পরবর্তীতে ভিকটিমদের কাছে থাকা ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং এসি মেরামতের যাবতীয় সরঞ্জাম ছিনতাই করে নিয়ে তারা পালিয়ে যায়।
ঘটনার পর বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় নওগাঁ সদর থানার একটি স্পেশাল টিম দ্রুত অভিযানে চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয় । 

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার সদর থানাধীন মশরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ সম্রাট হোসেন (৩২) এবং বরুনকান্দির আলতাফ হোসেনের ছেলে মোঃ সাগর হোসেন (৩৪)।

পুলিশ আরও জানায়,  এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে । এছাড়াও ঘটনার সাথে জড়িত পলাতক অপর এক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’

সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’