ঢাকা | বঙ্গাব্দ

ভোলাহাটে ডিএনসির অভিযানে ১ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেফতার, পলাতক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
ভোলাহাটে ডিএনসির অভিযানে ১ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেফতার, পলাতক ১ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে ১ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার স্বামী পালিয়ে যায়।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে ভোলাহাট থানাধীন ছোট গোপিনাথপুর গ্রামস্থ এলাকায় জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের ডিএনসি’র একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোসাঃ হাসনা হেনা (৪৩), স্বামী- মাতিন আলী, পিতা- মোসবুল, মাতা- মোসাঃ আলেকনুর, সাং- ছোট গোপিনাথপুর, ইউপি- ভোলাহাট, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করা হয়। এ সময় তার স্বামী মাতিন আলী (৪৭), পিতা- মৃত সাইফুদ্দিন, মাতা- মারজিনা বেগম পালিয়ে যান। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
অভিযানকালে তাদের নিকট থেকে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় দুইজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক তরুণ কণ্ঠ’-এর ওয়েবসাইট হ্যাক!!

দৈনিক তরুণ কণ্ঠ’-এর ওয়েবসাইট হ্যাক!!