ঢাকা | বঙ্গাব্দ

৯ নং আনন্দ নগর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
৯ নং আনন্দ নগর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নাটোরের গুরুদাসপুরে ৯ নং আনন্দ নগর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেল ৪টায় আনন্দ নগর মাদ্রাসা মোড়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৬১ নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ৯ নং ওয়ার্ড আনন্দ নগর বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, সদস্য সচিব আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন (সাবেক পৌর চেয়ারম্যান), গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ দুলাল সরকার, সদস্য সচিব মোঃ আবু সাঈদ এবং গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম সময় হাসান।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মাসুদ রানা পরামানিক। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোঃ আব্দুল আলিম, নাটোর জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ আব্দুল আজিজ সোহাগ, নাটোর জেলা জাসাসের সম্মানিত আহ্বায়ক সদস্য ও গুরুদাসপুর পৌর জাসাসের আহ্বায়ক বিপ্লব চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন মোঃ রফিকুল ইসলাম (রফিক), দলিল লেখক ও বিএনপি নেতা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব মোঃ সালাম সরদার, মোঃ জমশেদ আলী পরামানিক, মোঃ সাইদুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান, মোঃ আরিফুল ইসলাম, মোঃ আমজাদ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধনা পর্ব শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং আন্দোলন-সংগ্রামে নিহত সকল শহীদ নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’