নিউজ ডেক্স : চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, সদর মডেল থানা এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ওমর ফারুক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৪/০৮/২০২৬ খ্রি. রাত্রি ২০.৩৫ ঘটিকায় সদর মডেল থানাধীন নবাবগঞ্জ পৌরসভার আজাইপুর পুকুরপাটান গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোসাঃ রাজিয়া বেগমের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী ১। মোসাঃ রাজিয়া বেগম (৪৭), স্বামী-মৃত বুলু, সাং-আজাইপুর ২। মোঃ মফিজুল (৫০), পিতা-মৃত তরিকুল ইসলাম, সাং- মাঝপাড়া বালিগ্রাম ৩। মোসাঃ রুমি বেগম (২৭), পিতা-মৃত বুলু, স্বামী-মোঃ রাজন, সাং-আজাইপুর, সর্বথানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে গ্রেফতারপূর্বক তাদের হেফাজত হতে ১০০ (একশত) গ্রাম কথিত মাদকদ্রব্য হেরোইন ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১৬,৬০০/- টাকা উদ্ধার করে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদকমুক্ত বাংলাদেশ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে।
দৈনিক চেতনার কন্ঠ