ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728

মাহিদুল ইসলাম ফরহাদ 
 চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মোঃ রুবেল আলী (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া গ্রামস্থ শিমুলতলা থেকে নাচোলগামী পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল আলী আমনুরা দরগাপাড়া এলাকার মৃত অনুর ছেলে। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ গৌতম কুমরা বিশ্বাসের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চাঁপাইনবাবগঞ্জের পুলিশ পরিদর্শক মোঃ এমাদুল করিমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড