ঢাকা | বঙ্গাব্দ

ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মো হেলাল উদ্দিন সজীব ভোলা জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন জননন্দিত জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল–রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটটি বেছে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ রুটে মহাসড়ক নির্মাণ করা হলে ভোলা সরাসরি দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। একই সঙ্গে রাজধানী ঢাকা ও বরিশালের সঙ্গে জেলার সরাসরি সড়ক যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে।

দীর্ঘদিন ধরে ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সড়কপথে যুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন জেলার মানুষ। প্রস্তাবিত এ মহাসড়ক নির্মাণ বাস্তবায়িত হলে ভোলার যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারের সম্ভাবনা তৈরি হবে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...