ঢাকা | বঙ্গাব্দ

পুঠিয়ায় চোরাই ওষুধ-মালামালসহ দুইজন র‌্যাবের হাতে আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
পুঠিয়ায় চোরাই ওষুধ-মালামালসহ দুইজন র‌্যাবের হাতে আটক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আকতারুজ্জামান,  রাজশাহী,জেলা প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিভিন্ন ধরনের ওষুধ, চোরাই মালামাল ও মোবাইল রিচার্জ কার্ডসহ মিজানুর রহমান (২৫) ও মিঠুন আলী (৩৩) নামে দুইজনকে আটক করেছে র‌্যাব-৫।
শনিবার রাতে উপজেলার ধোপাপাড়া মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মিজানুর রহমান ধোপাপাড়া মোহনপুর এবং মিঠুন আলী ধোপাপাড়া জিউপাড়া এলাকার বাসিন্দা।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, আটক ব্যক্তিদের বাড়ি ও দোকানে অবৈধ মাদকদ্রব্য এবং বিভিন্ন চোরাই মালামাল রয়েছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মিজানুর রহমানের বাড়ি থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ২০টি, নিউপোম্যাক্স ফিলগ্রাস্টিম ইনজেকশন ১৯টি, জেনিম সেফেপিম ইনজেকশন ২১টি, ডিডি নীল পাউডার ২৪ প্যাকেট, মনোলোরিন ওয়াটার সলিউবল পাউডার ৯৮টি, রাইজিম ৮০ প্যাকেট, লিজেন্ড বোরন বোরিক অ্যাসিড ১৩ প্যাকেট, উইন রান ব্রেক অয়েল ৬ বোতল, বায়োমিন একোয়াবিউস্ট ৬ প্যাকেট, রাইজেব ৮ প্যাকেট, জিসমো ভেট সিরাপ ১৮ বোতল ও নেটসুল ১৮ প্যাকেট উদ্ধার করা হয়।
অন্যদিকে মিঠুন আলীর মুদি দোকানে অভিযান চালিয়ে চোরাই ৩৯৯ লিটার ফার্টিফাইড সয়াবিন তেল এবং ৪৯৮ পিস রুটা রেস যৌগবর্ধক সিরাপ উদ্ধার করা হয়েছে।
র‌্যাব জানায়, মিঠুন আলী তার নিজস্ব মুদি দোকান থেকে চোরাই ওষুধ ও অন্যান্য মালামাল বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট