ঢাকা | বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি সরঞ্জামসহ ৭ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2026 ইং
ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি সরঞ্জামসহ ৭ জন আটক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (তারিখ ২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ এপ্রিল রাত আনুমানিক ৩টার দিকে সান্তাহার-নাটোর সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ একটি চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতির পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ সুপার আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও