(স্টাফ রিপোর্টার) মোঃ রনি রজব
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৫ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ৫৯ বিজিবি’র অধীনস্থ বিলভাতিয়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত মেইল পিলার ১৯০ হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামে চালানো উক্ত অভিযানে মালিকবিহীন ১৭ প্যাকেটে মোট ৬,৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক সিজার মূল্য ১৭,০০০ টাকা।
উদ্ধারকৃত মালামালের বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবি’র এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক চেতনার কন্ঠ