ঢাকা | বঙ্গাব্দ

একুশে ফেব্রুয়ারিতে ফুলবাড়ী বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়নের শ্রদ্ধা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
একুশে ফেব্রুয়ারিতে ফুলবাড়ী বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়নের শ্রদ্ধা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ বদরুজ্জামান বিপ্লব
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

মহান ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা সমবেত হন। পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, উপজেলা কার্যকরী সদস্য মোঃ আব্দুল হালিম এবং উপজেলা ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মুকুল মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়ন সভাপতি মোঃ এরশাদুল হক, ফুলবাড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ তুষার ইসলাম, শিমুলবাড়ী ইউনিয়ন সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, সদস্য তাজুল ও মঞ্জুরুলসহ ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মপরিচয় ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার ঐতিহাসিক সংগ্রাম। শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ অগণিত ভাষা সৈনিকদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। তাঁদের এই আত্মদান জাতির ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে।
তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাতৃভাষার চর্চা ও সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না