ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে গোবিন্দপুর কালী মন্দিরের সভাপতির বিরুদ্ধে সোনা আত্মসাতের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
রাজৈরে গোবিন্দপুর কালী মন্দিরের সভাপতির বিরুদ্ধে  সোনা আত্মসাতের  অভিযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার ।

মাদারীপুরের রাজৈর উপজেলার গোবিন্দপুরে অবস্থিত পুরনো ও ঐতিহ্যবাহী সার্বজনীন কালীমন্দিরে ভক্তদের দেবীর উদ্দেশ্যে দানকৃত স্বর্ণ বিক্রি করে সেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মন্দির পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বিক্রির মাধ্যমে আনুমানিক ১০ লাখ টাকা আত্মসাত করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভক্ত ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, মন্দিরে দানকৃত স্বর্ণ কোনো সাধারণ সভার সিদ্ধান্ত বা প্রশাসনিক অনুমোদন ছাড়া বিক্রি করা হয়েছে। পরে সেই অর্থ মন্দিরের উন্নয়ন বা ধর্মীয় কাজে ব্যয় না করে সুদের বিনিময়ে বিনিয়োগ করা হয়েছে। প্রায় ১০ বছর ধরে উক্ত কমিটি অগণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে এবং এই সময়ের মধ্যে কোন নির্বাচন হয়নি। এছাড়া মন্দিরের কোনো ব্যাংক হিসাবও নেই, যা স্বচ্ছ অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে উদ্বেগের বিষয়।

মন্দিরের সভাপতি দ্বীজেপদ মন্ডল অভিযোগ প্রসঙ্গে বলেন, “আমি মন্দিরের ৩ ভরি স্বর্ণ বিক্রি করেছি এবং সেই অর্থ সুদের বিনিময়ে বিনিয়োগ করেছি। কোনো অর্থ ব্যক্তিগতভাবে নেইনি।” তবে কমিটির বৈধতা বা প্রশাসনিক অনুমোদনের বিষয়ে তিনি স্পষ্ট কোনো তথ্য দেননি।

স্থানীয় এক ভক্ত নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যিনি দীর্ঘদিন ধরে সভাপতি, তিনি নিজে কখনো মন্দিরে কোনো দান বা চাঁদা দেননি। এবার দানকৃত সোনা বিক্রি করে সুদে লাগানোর অভিযোগ শুনে আমরা মর্মাহত।”

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের রাজৈর উপজেলা শাখার এক নেতা বলেন, “সার্বজনিন মন্দিরের দানকৃত সম্পত্তি দেবোত্তর সম্পত্তি হিসেবে গণ্য। অনুমতি ছাড়া তা বিক্রি বা সুদে বিনিয়োগ করা হলে তা গুরুতর অনিয়ম। প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”

এলাকাবাসী ও ভক্তরা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দানকৃত স্বর্ণ ও অর্থের পূর্ণ হিসাব প্রকাশের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, উপজেলা প্রশাসন পুরনো ও ঐতিহ্যবাহী এই মন্দিরের কমিটির অগণতান্ত্রিক কার্যক্রম এবং সম্পদের ব্যবস্থাপনা যাচাই করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। 

মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা।০১৭১৬১৭২০৭৯

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি