জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান,
লুৎফুল্লাহেল মাজেদ (সংসদ সদস্য, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ), উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস এবং অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপস্থিত সকলে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক চেতনার কন্ঠ