নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি এস এম পারভেজ তালুকদার
আজ ৮ জানুয়ারি রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় চাঁচকৈড় খলিফাপাড়া বটতলা মোড় বি এন পির অস্থায়ী কার্যালয় অফিসে আলোচনা সভা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী নবীর উদ্দিন মৃধা,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিছুর রহমান আনিস, যুগ্ন আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা কৃষকদল, মোঃ মাসুদ রানা প্রাং, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, মোঃ আব্দুল আলিম প্রাং, আহবায়ক সদস্য, ও সাবেক সহ দপ্তর সম্পাদক সরকারি বাংলা কলেজ ছাত্রদল,উক্ত আলোচনা সভা ও দোয়া মাহাফিলে সঞ্চালনা করেন রেজভী আহামেদ রাকিব,সাবেক ছাত্রদল নেতা, সার্বিক সহযোগিতা ও পরিচালনায় মোঃ আহাম্মেদ ফকির, ৪ নং ওয়ার্ড বিএনপি নেতা, এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আফতাব সর্দার, মোঃ সুমন মৃধা,মোঃসিদ্দিকুর রহমান,মোঃ টিপু মৃধা,মোঃ আসলাম,মোঃ অপু মৃধা, মোঃ মোশাররফ, মোঃ এরশাদ মৃধা,সহ বি এন পি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে নেতারা বলেন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের কথা চিন্তা করে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, যার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মিথ্যা সাজানো মামলা দিয়ে অন্যায় ভাবে নির্যাতন-নিপীড়ন করেছেন , আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর, তার এই আকস্মিক মৃত্যুতে আমার দলের শোক কে শক্তিতে রূপান্তরিত করে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রিয় নেতা রাষ্ট্রনায়ক বি এন পির বর্তমান চেয়ারপার্সন তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো, এবং আমার সবাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রতিটা মুহূর্ত সব সময় সবাই আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন,আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয় এবং তাবারক বিতরণ করা হয়।
দৈনিক চেতনার কন্ঠ