ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে ছাতা মার্কার জোয়ার উঠেছে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
ঈশ্বরগঞ্জে ছাতা মার্কার জোয়ার উঠেছে ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিণত হয় এক বিশাল গণসমাবেশে। নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে সভাস্থল পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়। চারপাশজুড়ে ছড়িয়ে পড়ে বিজয়ের প্রত্যাশা ও উদ্দীপনা।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যজোট মনোনীত ছাতা মার্কার প্রার্থী অ্যাডভোকেট ড. আওরঙ্গ জেব বেলাল। তিনি বলেন, ঈশ্বরগঞ্জের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি ঈশ্বরগঞ্জকে একটি আদর্শ ও উন্নত জনপদে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করবেন।
সভায় বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ‘ছাতা মার্কায় ভোট দিন’, ‘আওরঙ্গ জেব বেলালকে বিজয়ী করুন’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
জনসভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান। এতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
স্থানীয়দের মতে, এবারের নির্বাচনে ঈশ্বরগঞ্জে ছাতা মার্কা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চায়ের আড্ডা থেকে শুরু করে হাট-বাজার—সবখানেই শোনা যাচ্ছে পরিবর্তনের প্রত্যাশা এবং ছাতা মার্কার বিজয়ের কথা।
জনসভা থেকে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার করেন এবং ছাতা মার্কার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু