ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুর সাফারি পার্ক পার্কিং এলাকায় অবৈধ ঘর ও দোকান উচ্ছেদ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
গাজীপুর সাফারি পার্ক পার্কিং এলাকায় অবৈধ ঘর ও দোকান উচ্ছেদ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি: 

 গাজীপুর সাফারি পার্কের পার্কিং এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ঘর ও দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট বন বিভাগ ।গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামে গাজীপুর সাফারি পার্ক।পার্কিং এরিয়াতে বৃহস্পতিবার সকালে বন বিভাগ ও গাজীপুর সাফারি পার্ক এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে পার্কিং এলাকার ভেতরে অবৈধভাবে নির্মিত বেশ কয়েকটি টিনশেড ঘর ও দোকান ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল দর্শনার্থী ও পার্ক কর্তৃপক্ষের । এর ফলে পার্কে আগত দর্শনার্থীদের যানবাহন পার্কিংয়ে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ।

বন বিভাগ সূত্র জানায়, সাফারি পার্ক একটি সংরক্ষিত এলাকা হওয়ায় এখানে কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখা আইনবিরোধী। পার্কের পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে পার্কিং এরিয়া উচ্ছেদের পাশাপাশি বাউন্ডারিওয়াল তৈরির কার্যক্রম চলছে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সাফারি পার্কের সহকারী বন সংরক্ষক ও রাথুরা বিট কর্মকর্তাশেখ ইমদাদ । অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না